গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: লকডাউনের ফলে এবং করোনা ভীতির জন্য দিন দিন রক্ত সংকট চরমে। সবচেয়ে বিপন্ন অবস্থা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের। এই রকম একজন শিশুকে রক্ত দিয়ে জীবন ফিরিয়ে দিল প্রতাপদীঘির “এসো বাঁচি” সংস্থা। গতকাল বিশ্ব পরিবেশ দিবসে আড়াই বছরের ছোট্ট অনন্যা সাউর জন্য রক্ত দান করলেন শিক্ষক অনুস্তূপ বেরা।

    একদিন আগে ফেসবুকে সংস্থার আহ্বানে সাড়া দিয়েছিলেন এলাকার কয়েকজন যুবক। বাল‍্যগোবিন্দপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলোক মিত্রের ছেলে অগ্নিজ্যোতি মিত্র এবং দুজন শিক্ষক সন্দীপ মাইতি ও অনুস্তূপ বেরা।
      আনুস্তচপ বাবুর রক্ত নেওয়ার ক্ষেত্রে কোনো স্বাস্থ্য সম্মত বাধা না থাকায় অন্য দুজনের রক্তের প্রয়োজন হয়নি। পরে বাচ্চাটির পরিবার কিছু ফল ও টিফিন কিনে দেন। স্বভাবতঃ ছয়ঘরি নিবাসী শিশুর বাবা অশোক সাউ ও তার মা এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

      এই বিষয়ে সংস্থার সম্পাদক কল্যাণাশীষ দাস জানান এবারে করোনার কারণে রক্তদান শিবির করা সম্ভব হয় নি তাদের সংস্থার। কিন্তু রক্তের চাহিদা প্রচুর তাই direct donner এর চাহিদা বাড়ছে। কিন্তু হাসপাতালে গিয়ে রক্ত দেওয়ার ক্ষেত্রে মানুষের ভীতি কাজ করছে। এই অবস্থায় খুব তাড়াতাড়ি তাঁরা চেষ্টা করছেন direct donner বাড়ানোর। সেই মত সোস‍্যাল মিডিয়ায় মানুষকে আহ্বান ও জানাচ্ছেন। অল্প হলেও কিছু সাড়া পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে যাতে এলাকায় রক্তের চাহিদা মেটানো যায় সে বিষয়ে তাঁরা সারাবছর কাজ করবেন বলে জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *