গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। বিশ্ব রক্তদাতা দিবসে পটাশপুর -২ খাড় পঞ্চায়েতের দক্ষিণখাড় স্টার ক্লাবের উদ্যোগে এবং বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সহযোগিতায় রক্তদান শিবির ও উৎসব ভবনের দ্বারোদঘাটন হয় রবিবার।

    উৎসব ভবন এবং কলা কেন্দ্রের ফিতা কেটে দীপ জ্বেলে ক্লাবের ত্রিতালে উৎসব ভবন ও কলা কেন্দ্রের উদ্বোধন করেন বালিঘাই জগন্নাথ সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া।
      সঙ্গে উপস্থিত খাড় হাই স্কুলের প্রথিতযশা প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা ,সমাজসেবী অমল রঞ্জন রায়, ক্লাব সম্পাদক মোহন মুনীয়ান প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন হরিপদ আচার্য্য। স্বাগত ভাষণে সংস্থা কর্ণধার আনন্দমোহন আচার্য্য জানান সারা বছর সংস্থা নানান সমাজসেবামূলক কাজ করে থাকে।
        আজ সকালে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরে ৪০জন রক্ত দান করেন। এগরা ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করে। জগন্নাথজীউ সেবা সমিতির সহযোগিতায় আজকেও ডেঙ্গু প্রতিরোধে ১০০ দুস্থের হাতে মশারি তুলে দেন আশীষ বাবু।
          ত্রিতলে নির্মিত ভবনে সঙ্গীত চর্চার মধ্য দিয়ে এলাকার সাংস্কৃতিক মানোন্নয়নের পরিকল্পনার কথা জানা আনন্দ গোপাল আচার্য্য। সামাজিক দূরত্ব বজায় রাখে স্বাস্থ্যবিধি মেনে সারাদিন ধরে এই কর্মকাণ্ডে থেকে সাফল্য মন্ডিত করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থা সভাপতি শুভাশীষ নন্দ।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *