
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর:১৫ই জুন সোমবার বালিগেড়িয়া মদনমোহন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন কমিটির তরফ থেকে ৩০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান। বিদ্যলয়ের প্রধান শিক্ষক অম্বিকেশ মান্ন, পরিচালন কমিটির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য রেখা প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ এর উপস্থিতিতে এগরা-১ বি ডি ও বংশীধর ওঝার হাতে ৩০হাজার টাকার চেক তুলে দেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহশিক্ষক কৃষ্ণপদ চক্রবতী,পরিচালন কমিটির সদস্য বঙ্কিম চন্দ্র জানা, অধীর সাউ, ইন্দু ভূষণ প্রধান প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল গঠন করে মহামারী করোনা প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছেন,মুখ্যমন্ত্রীর সেই আহবানে সাড়া দিয়ে বিদ্যালয়ের শিক্ষকও শিক্ষাকর্মীগণ মুখ্যমন্ত্রীর পাশে থেকে সহযোগিতা করতে এমন উদ্যোগ।

