
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।দিনের পর দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে করোনা পরিষেবায় জেলার একমাত্র নির্ভর পাঁশকুড়া বড়মা হাসপাতাল। এলাকার মানুষের সুচিকিৎসার কথা মাথায় রেখে পরিকাঠামো উন্নয়নে পঞ্চাশটি (৫০)টি বেডের সংস্থান করলেন রাজ্যের পরিবহন, সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর সহায়তায় হাসপাতাল নতুন ভাবে সেজে উঠতে তৈরী তা আর বলার অপেক্ষা রাখেনা। এরই মাঝে ৪৯ জনের সুস্থতার খবর হাসপাতাল সূত্রে।এই সুস্থতার খবরে চওড়া হাঁসি হাসপাতাল চত্বরের মানুষের।

