গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর‌।                                              অভিযোগের তীর তৃণমূল ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী’দের দিকে।ঘটনা টি বুধবার দুপুর নাগাদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কিছু দুষ্কৃতীর নেতৃত্বে সোমপ্রকাশ মাইতির বাড়িতে নৃশংস আক্রমণ চালানো হয় এবং সোমপ্রকাশবাবুর দাদা ওমপ্রকাশ মাইতি এবং উনার বৌদিকে প্রচণ্ড মারধর করে এবং সোমপ্রকাশবাবুর ছোট্ট ছেলের গলা টিপে ধরে।

    এই ঘটনার পর পুলিশকে জানানো হলে,পুলিশ সোমপ্রকাশ বাবু এবং উনার দাদা ওমপ্রকাশবাবুকেই গ্রেপ্তার করে। হাসপাতালে ওমপ্রকাশবাবুর নামমাত্র চিকিৎসার পর তাঁকেও থানায় নিয়ে যাওয়া হয়।এই ঘটনার প্রতিবাদে খেজুরির বাঁশগোড়ার মিঁঞ‍্যামোড়ে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দোলাই,খেজুরি-১ পূর্ব মন্ডলের সভাপতি সুমন দাস এবং যুব নেতৃত্ব সুশোভন জানার নেতৃত্বে দলীয় সমর্থকগ পথ অবরোধ করে। পরে খেজুরি থানার পুলিশ ও হেঁড়িয়া আইসি গিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত আটক সোমপ্রকাশ বাবু দের ছেড়ে দেওয়ার আশ্বাসে পথ অবরোধ উঠে যায়।ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার খেজুরি-১ পূর্ব মন্ডলের কামারদা অঞ্চলের আমজাদনগরের বাসিন্দা শক্তিকেন্দ্র প্রমুখ ও বুথ সভাপতি সোমপ্রকাশ মাইতির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সমর্থকগন দলীয় পতাকা টাঙ্গাতে গিয়ে হামলার শিকার।

      এ বিষয়ে খেজুরি থানার ওসি সত্যজিৎ চানক’কে জানতে চাইলে তিনি বলেন -“আমি জেলা থেকে খেজুরীর রাস্তায়। টাকা পয়সা নিয়ে ওম প্রকাশ বাবুদের সঙ্গে এক একজনের তর্কাতর্কি থেকে মারা মারির ঘটনা ঘটে ,খবর পেয়ে পুলিশ দু’পক্ষের ২আহত কে তুলে এনে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। দু’জনেরই ইনজুরি সিম্পল, দু’জনকেই লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে ।রাত্রি সাড়ে দশটা (১০-৩০)অফ দি কেউ অভিযোগ দায়ের করেনি।এখন শুনছি নিজেরা পারস্পরিক ভাবে মিটিয়ে নিচ্ছে, কেউ অভিযোগ দায়ের করবে না।এই ঘটনায় রাজনীতির কোনো সম্পর্ক নেই, এই ঘটনাকে সামনে রেখে স্বাস্থ্য বিধি না মেনে ও সামাজিক দূরত্ব বজায় না রেখে দেশের এমন কঠিন সময়ে যারা পথ অবরোধ করেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। কার সঙ্গে টাকা-পয়সার বিরোধের জেরে মারামারি সেই নামটি জানতে চাইলে; তিনি বলেন আমি তমলুক থেকে খেজুরির পথে নাম টি মনে পড়ছে না। থানায় ফিরে বলতে পারি‌।                               ঘটনার দায় অস্বীকার তৃণমূলের।

         

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *