
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর:আজ ২৩শে জুলাই বৃহস্পতিবার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ণাঙ্গ প্রদেশ যুব কমিটি(৩৫) নাম ঘোষণা করেন।এদের ৫ সহ-সভাপতি হলেন সোহম চক্রবর্তী’ শান্তনু ব্যানার্জি ,দেবনাথ হাসদা, সুপ্রকাশ গিরি, অর্পণ সাহা। রাজ্য কমিটির ১৫ জন সাধারণ সম্পাদক হলেন সম্রাট তোপদার, সান্তনু কোনার, আমিনুল ইসলাম, অরিন্দম ভট্টাচার্য, হাসানুজ্জামান, বিশ্বজিৎ চ্যাটার্জী, বিনয় মিশ্র ,বিকাশ সরকার, রাজীব ঘোষাল, রবিতা দাস, মতিলাল কুজুর, সৌম্য বক্সি,দেবাংশু ভট্টাচার্য, সৈকত প্রতাপ সিংহ। ৭জন সম্পাদক পূজা পাঁঞ্জা, অভিজিৎ কর্মকার, অভীক মজুমদার, সায়নদেব চট্টোপাধ্যায়, সৌরভ বসু, চন্দ্রনাথ সাহানা, সাগ্নিক দাস। একই সঙ্গে জেলা কমিটির ২৭ জেলা সভাপতির নাম ঘোষণা করেন। আলিপুরদুয়ার- প্রসেনজিৎ কর, কোচবিহার- অভিজিৎ দে ভৌমিক, জলপাইগুড়ি- সৈকত চ্যাটার্জী, দার্জিলিং(প্লেন) কুন্তল রায়, উত্তর দিনাজপুর- গৌতম পাল, দক্ষিণ দিনাজপুর- অম্বরিশ সরকার, মালদা- প্রসেনজিৎ দাস, মুর্শিদাবাদ- ইমতাজ কোবির, নদীয়া(কৃষ্ণনগর)- জয়ন্ত সাহা, নদীয়া (রানাঘাট)- প্রসেনজিৎ মন্ডল, বীরভূম- বিধানচন্দ্র মাঝি, ঝাড়গ্রাম- শান্তনু ঘোষ, পশ্চিম বর্ধমান- রূপেশ যাদব, পশ্চিম মেদিনীপুর -প্রসেনজিৎ চক্রবর্তী ,পূর্ব বর্ধমান- রাজবিহারী হালদার, পুরুলিয়া- সুশান্ত মাহাত, কলকাতা (নর্থ)- অনিন্দ্য কিশোর রাউত, কলকাতা (সাউথ)- বাপ্পাদিত্য দাসগুপ্ত, ২৪পরগনা (দক্ষিণ)- সওকৎ মোল্লা,২৪ পরগনা( উত্তর)- দেবরাজ চক্রবর্তী, হাওড়া (সদর) অনুপম ঘোষ, হাওড়া (রুরাল) সুকান্ত পাল, হুগলি- সুমনা সরকার, হুগলি (শ্রীরামপুর)- অরিন্দম গুইন, পূর্ব মেদিনীপুর- পার্থ সারথি মাইতি। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূলের কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি রাজ্য কমিটির সহ-সভাপতি পদে গেলেন,পূর্ব জেলা যুব সভাপতি বিধায়ক ডা:সংগ্ৰাম দলাইর পরিবর্তে নতুন মুখ পার্থসারথি মাইতির নাম স্থানপায় ।
