
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। আজ বৃহস্পতিবারএগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান ও ব্লক প্রশাসনের সহযোগিতায় এগরা-২ ভি আর পি(গ্রামীণ সম্পদ কর্মী)দের উদ্যোগে করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দা সের বসতবাড়ি ও পার্শ্ববর্তী প্রথমিক বিদ্যালয় এলাকা স্যানেটাইজেসন করা হয়। এদিকে বেলেঘাটা আইডি চিকিৎসাধীন বিধায়ক ভালো আছেন। তেমন শারীরিক অসুবিধে নেই।
পরিবারের পক্ষে ছেলে জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাসের সঙ্গে বিধায়ক ও চিকিৎসকের স্বাস্থ্য বিষয়ক আলোচনা হয়। আজ এক্সরে করতে গিয়ে সাময়িক কোমরে একটু চোট লাগে। সামগ্রিক স্বাস্থ্য রিপোর্ট ভাল, আগামীকাল বাড়ির খাবার দেওয়ার পরামর্শ চিকিৎসকের। কাল দ্বিতীয় টেস্ট হবে বলে জানা গেছে। তার দ্রুত সুস্থ্যতা ও প্রত্যাবর্তন কামনা অনুগামীদের।
