
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বড়মা করোনা হাসপাতালে রোগীদের জন্য থার্মোফ্লাক্স দিলেন রাজ্যের পরিবহন, সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।২৪শে জুলাই শুক্রবার প্রায় দু’ই শতাধিক আক্রান্ত রোগীর স্ব- স্ব গরম জল ব্যবহারের জন্য তিনি মিলটন কোম্পানির থার্মোফ্লাক্স পাঠান। মন্ত্রীর কয়েক দফা হস্তক্ষেপে আস্তে আস্তে এই জেলার করোনা রোগীর চিকিৎসার প্রধান এই হাসপাতালটি মানুষের সু চিকিৎসার আশ্রয় স্থল হয়ে উঠেছে।দিন তিনেক আগে তিনি রোগীদের সুস্থ পরিষেবার জন্য ৫০টি বেডের সহায়তা দিয়ে হাসপাতাল পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে ২০০মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন। 


