দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                               করোনা আক্রান্তের হদিস মিলতেই জীবাণু মুক্তির কাজ শুরু পটাশপুর থানার খাড় এলাকা।
দক্ষিণখাড় “স্টার ক্লাব” ও খাড় পঞ্চায়েতের উদ্যোগে জীবাণুনাশক ছড়ানো হয বিভিন্ন জায়গায়। গত কয়েকদিন আগে ধরা পড়ে করোনা সংক্রমণ ।সেই থেকে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এলাকায় করোনা ভাইরাস ছেয়ে আছে আশঙ্কা স্থানীয় দের। সেই থেকে প্রশাসনিক ভাবে জীবানুমুক্তির উদ্যোগ। এদিন সকাল থেকে দমকল কর্তৃপক্ষ খাড় বাজার, খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, করোনা আক্রান্তের বাড়ি, রাস্তাঘাট ও দক্ষিণ খাড় বাজার, দক্ষিণ খাড় স্টার ক্লাব প্রভৃতি স্থানে জীবানু নাশক স্প্রে করেন দমকলের আধিকারিকরা।

    সোশ্যাল ডিস্ট্যান্স মেনে, সাবধানতা অবলম্বন করে স‍্যানিটাজ করা হয়। উপস্থিত ছিলেন খাড় পঞ্চায়েতের উপপ্রধান অশোক মাইতি ,পূর্ব খাড় সংসদের সদস্য নারায়ণ কামিল‍্যা, দক্ষিণ খাড় সংসদ সদস‍্যের প্রতিনিধি ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য গৌতম আচার্য্য, দক্ষিণ খাড় স্টার ক্লাবের কর্ণধার আনন্দ গোপাল আচার্য্য ও সেক্রেটারী মোহন মুনিয়ান প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *