গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                    আজ ২৯শে জুন বুধবার দয়ার সাগর বিদ‍্যাসাগরের ১৩০ তম প্রয়ান দিবসে জেলার সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কোভিড হাসপাতাল, পুলিশ কর্মী ও স্বাস্থ্য কর্মীদের জন্য ১০০০ (এক হাজার)টি Pulse Oximeter বিতরণ করলেন রাজ‍্যের পরিবহন ,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যাসাগর  যেমন আধুনিক  জ্ঞান বিজ্ঞানের আলোকে জীবন বোধে উদ্দীপ্ত হয়ে সমাজ সেবায় অসীম সাহসিকতা দেখেছিলেন ,কি নারী শিক্ষার উন্নয়নে, কি বাল‍্য বিবাহ প্রথা প্রচলনে,  কি সামগ্রিক  ধর্মনিরপেক্ষ  সার্বজনীন শিক্ষার  আধুনিকতম  ধারণা দিতে পিছ পা হন নি। 

    তেমনি রাজ‍্যে মন্ত্রী শুভেন্দু বাবু  নানা প্রতিবন্ধ কথা কাটিয়ে ব‍্যস্ততাকে উপেক্ষা করে পরিস্থিতির  প্রয়োজনে   বিজ্ঞানের অনুশাসন মেনে যা করণীয় তাই করে চলেছেন ।গতকাল কোলাঘাট ব্লকে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সাধারণের সুবিধার জন্য একটি কোভিড 19 Ambu lance দেন যাতে আক্রান্তদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্র পৌঁছে দেওয়া যায় । এলাকায় করোনা আক্রান্তের সুস্থ পরিষেবার জন্য তিনি ধারাবাহিক সহায়তা দিয়ে চলেছেন। এলাকার প্রধান করোনা চিকিৎসা কেন্দ্র পাঁশকুড়া বড়মা হাসপাতালে কয়েক দফায় শয্যা সংখ্যা বৃদ্ধি করে ২০০ করেছেন।
      গত সপ্তাহে রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে মিল্টন কোম্পানির ২০০ থার্মোফ্লাক্স হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। আজ স্বাস্থ্য পরিষেবায় যুক্ত করোনা যোদ্ধাদের ব‍্যক্তি ও সমষ্টি নিরাপত্তার কথা ভেবে এই পদক্ষেপ নিলেন। এমন মানবিক পদক্ষেপে সংশ্লিষ্ট সবাই পাশে থাকার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *