
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। আজ ২৯শে সেপ্টম্বর বুধবার “কন্টাই পুণ্যশ্লোক বিদ্যাসাগর মূর্তি প্রতিষ্ঠা সমিতির “,পক্ষে মহকুমা কার্যালয়ের সামনে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানে তাঁর ১৩০ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন হয়। শেষে বিদ্যাসাগরের বর্ণময় কর্মজীবনে তার সমাজ সংস্কার, শিক্ষা আন্দোলন, নারী শিক্ষা বিস্তার, বিধবা বিবাহ প্রবর্তন, তার অবদান নিয়ে আলোচনা করেন অতিথি সদস্যগণ। উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি রাজ্যের প্রাক্তন যুগ্ম স্বাস্থ্য সচিব প্রশান্ত প্রামাণিক, কৌস্তব কান্তি মাইতি, জগদীশ দিন্ডা, অলকা জানা,শৈবাল কান্তি মাইতি, তুলসী জানা প্রমূখ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাঁথি প্রভাত কুমার কলেজের প্রাক্তন অধ্যাপক তথা পুণ্যশ্লোক বিদ্যাসাগর মূর্তি প্রতিষ্ঠা সমিতির সম্পাদক অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “সাগর পরিক্রমা”, “জল পড়ে পাতা নড়ে”, প্রভৃতি পত্রিকাগুলি সদস্যদের হাতে তুলে দেন সম্পাদক। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এমন অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার সম্পাদক অধ্যাপক জানা।
