গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-২এর খড়ুই দেশপ্রাণ যুব সংঘের অন্যতম ভূমিদাতা প্রয়াত নীলকান্ত সাউ (৯০)এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায়। গত ২৬শে জুলাই রবিবার বার্ধক্যজনিত কারণে তিনি প্রয়াত হন।তাঁর প্রতিকৃতিতে সংস্থার সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তাপস বেরার মাল্যদানে শ্রদ্ধা জ্ঞাপনে স্মৃতিচারণ সভা শুরু হয়। স্মৃতিচারণ সভায় তার বর্ণময়
কর্মজীবন আলোচনায় উঠে আসে। স্বেচ্ছাসেবী সংস্থার স্থায়ী গৃহনির্মাণে ভূমিদানের মতন মহৎ কাজে তার এই উদ্যোগের সকলে প্রসংশা করেন। আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল রায়, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক খগেন্দ্রনাথ দাস, সংস্থার সম্পাদক সুবীর মহাপাত্র, পঁচেট পঞ্চায়েতের উপপ্রধান দুর্গাপদ পাহাড়ী, ডা:গৌরাঙ্গ চৌধুরী,দেবজ্যোতি পন্ডা প্রমুখ। উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ভূমিদাতার স্মৃতিচারণ সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার কোষাধ্যক্ষ কৃষ্ণ হরি দত্ত।