
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। আজ বুধবার সন্ধ্যায় বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার ক্রমোন্নতির খবর পাওয়া যায়।ভেন্টিলেশন সাপোর্ট কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। চিকিৎসক দের মত ক্রমান্বয়ে শরীরের অঙ্গ স্বাভাবিক কর্মে ফিরতে শুরু করেছে। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমুহূর্তে শারীরিক খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে। অন্য সমস্ত রিপোর্ট স্বাভাবিক , করোনা প্রভাব নেই ,অন্য উপসর্গ গুলির চিকিৎসা চলছে, তেমন ঔষধ আর প্রয়োগ করতে হচ্ছেনা বলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে। এই ধারাবাহিকতা থাকলে আগামীকাল তাঁকে স্বাভাবিক বেডে আনা হবে। পরিবার সূত্রে আজ সর্বশেষ এই সংবাদ পাওয়া গেছে।
