গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                  গোটা রাজ‍্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জেলায় জেলায় করোনা আক্রান্তের সংখ‍্যা।কিন্তু স্বস্তির খবর পরিসংখ‍্যান বলছে বেশিরভাগ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।বুধবার ফের করোনা সংক্রমিত ২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরল পাঁকঙড়া বড়মা হাসপাতাল থেকে। জানা গিয়েছে,এদিন বিকেলে ২১ জন করোনা রোগীর দুই বার রিপোর্ট নেগেটিভ আসার পর পাঁশকুড়া বড়মা করোনা হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।এদিন হাসপাতাল কর্তৃপক্ষ এই ২১জন করোনা মুক্ত রোগীকে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানান হয়। তবে এই নিয়ে এই হাসপাতাল থেকে মোট ৬২৫জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ।যা জেলার বাসীর কাছে স্বস্তির খবর।এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় ৫১৩ জন নতুন করে আক্রান্ত। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো১৫ লক্ষ। গত ১২ দিনে দেশে আক্রান্ত হলেন ৫ লক্ষ মানুষ। এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩১হাজার ৬৬৯ জন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *