
দৈনিক আবেশভূমি ডেক্স : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। ভগবানপুর-১এর গোপীনাথপুরে প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে শ্রদ্ধা জানানো হয় শুক্রবার। দলের পক্ষ থেকে নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তপন কুমার জানা ,শ্যামসুন্দর সাঁতরা, সুবাস সাঁতরা প্রমুখ। স্মৃতি চারণায় প্রয়াত নেতার বর্ণময় কর্ম জীবনের নানান দিক তুলে ধরে তার বিদেহী আত্মার চিরশান্তি কমনা করেন উপস্থিত কংগ্রেস কর্মীরাগণ।
