গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                               শুক্রবার রামনগরের অর্জুনী গ্রামে গিয়ে মৃত বিজেপির স্থানীয় সভাপতি পূর্ণ চন্দ্র দাসের পরিবারের হাতে১,০০,০০০ লক্ষ টাকা দেন রামনগরের প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক। স্বদেশবাবু বলেন সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে এবং পরিবারের হিতাকাঙ্খী সুবাদে আমার আশা এবং মৃত পরিবারের পাশে দাঁড়ানো। তিনি এই ঘটনায় শাসক দলকে একহাত নিয়ে বলেন তাকে দলে যোগ দেওয়ার জন্য অনেকদিন ধরেই চাপ দিচ্ছিল, এরজন্য মিথ্যা মামলা হয়েছে, মামলায় জামিন ও পেয়েছেন, তার ছেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে সালিশি সভা হয়। সেখানেও তাকে হেনস্থা করা হয় এলাকার প্রতিষ্ঠিত এই প্রতিমা শিল্পীকে। পূর্ণচন্দ্র কোনভাবে তাদের কাছে নতি স্বীকার করেননি তাই গত বুধবার বাড়ির পাশের পান বরজের পূর্ণচন্দ্র গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয় রা। পুলিশ তদন্ত করছে। এদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার প্রতিবেশী বাদল চন্দ্র দাস ও স্ত্রী কে গ্রেপ্তার করে কাঁথি আদালতে পাঠালে বিচারক তার স্ত্রীর জামিন নাকচ করে জেল হাজতের নির্দেশ দেয় এবং বাদলকে ৬ দিনের পুলিশি হেফাজত দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিযোগের মূলে গ্রেপ্তার করে তদন্ত চলছে ,ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *