
দৈনিক আবেশভূমি ডেক্স : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। বিশ্ব উষ্ণায়ন, সবুজায়ন সৌন্দর্যায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আন্তর্জাতিক মহিলা সমাজসেবী সংগঠন “ইনার হুইল ক্লাব অফ কন্টাই” এর উদ্যোগে কাঁথি রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে ফুলের চারাগাছ সহ বিভিন্ন চারা গাছ রোপণ করা হয় শনিবার। কিছু গাছ মিশনের হাতে তুলে দেওয়া হয় এ দিন।এছাড়াও প্রতিটি সদস্য তাদের বাড়ির প্রাঙ্গণে বা ছাদে একটি করে চারা গাছ রোপন করেন। ক্লাব সভানেত্রী রীতা রায়সহ শ্রাবণী দাস, অতসী দাস প্রমুখ সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাক্স পরে মিশন প্রাঙ্গণের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
