দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                                দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে ও করোনা সংক্রমণ তুঙ্গে। গতকাল সারা দেশে সংক্রমন প্রায় ৫৭,০০০অার পশ্চিমবঙ্গে অাক্রান্তের সংখ্যা ২৫৯৮ জন।ডাক্তার, নার্স, পুলিশ ও প্রশাসনের সবাই কোভিড-১৯ যুদ্ধে অবতীর্ণ।অনেকেই পরাজিত হয়ে প্রাণ হারিয়েছেন কিন্তু কোভিড লড়াই থেমে নেই। এই লড়াইয়ে সব থেকে উপেক্ষিত অাশাকর্মীরা।সকাল ৮ টা থেকে তারা বাড়ী বাড়ী ঘুরে কোন কোন পরিযায়ী শ্রমিকরা বাড়ী ফিরেছেন তার তালিকা তৈরী করছেন।কাদের জ্বর হয়েছে অাবার কাদের করোনা উপসর্গ অাছে সবই পর্যবেক্ষণের দায়িত্বের রুটে তারা ।উপসর্গ থাকলে কি করতে হবে অার উপসর্গ না থাকলে কি করতে হবে সব পরামর্শ দেন অাশাকর্মীরা। সারাদিন বিভিন্ন মানুষের সংস্পর্শে অাসতে হয় তাদের। সংক্রমণের ভয়কে পায়ের ভৃত্য করে কাজ করতে হয়।অথচ ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার অবস্হায় তারা।অনেকের মাস্ক নেই,মুখ ঢাকছেন রুমালে বা দোপাট্টায়।পি পি ই’র তো বালাই নেই।স্যানিটাইজারের পর্যাপ্ত সরকারী সরবরাহ পর্যন্ত নেই।নিয়মিত অাশাকর্মীদের টেস্টিং -এর সুযোগ নেই।সামান্য ভাতাই অাশাকর্মীদের গ্রাসাচ্ছদনের ভরসা।ওভারটাইমের কোন সংস্থান নেই। অথচ অাশাকর্মীরাই গ্রামে গ্রামে অাসল কোভিড যোদ্ধা। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন রাজ্যের স্বাস্থ্য ও পরিকল্পনা দপ্তরের অধিকর্তা’কে ই-মেইল পাঠিয়ে অাশাকর্মীদের পিপিই,মাস্ক স্যানিটাইজার,নিয়মিত টেস্টিং, ভাতা বৃদ্ধি, ওভারটাইম ও ৫০ লক্ষ টাকা করোনা জীবনবীমার অাওতাভূক্ত করা ইত্যাদি দাবীপূরণের অাবেদন জানিয়েছেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *