
দৈনিক আবেশ ভূমি ডেক্স: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ৪ দিন করোনায় মৃত অমিত জানা(৪৮) পড়ে রইলো এগরা সুপার স্পেশালিটিতে। সৎকার নিয়ে টানাপোড়েনের জেরে অসহায় প্রসাধন সেই জাতীয় পরিকাঠামো নেই মহকুমায়। মৃতের সৎকারে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের উদাসীনতা নিয়েও প্রশ্ন উঠছে। এগরা শহরের -২ওয়ার্ডে সুপার স্পেশালিটির পেছনের পুকুর পাড়ে একটি ছোট শশ্মানে গতকাল প্রশাসনের দাহের উদ্যোগ ও ব্যর্থ হয় স্থানীয় মানুষের প্রতিবাদে। এগরা-২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের উত্তর ভাড়দা গ্ৰামের মৃত্যু অমিত কলকাতার যাদবপুরে মিষ্টি দোকানে কাজ করত। তিনি প্রাইভেট গাড়ি করে কলকাতা থেকে বাড়ি ফেরেন ৪ঠা আগষ্ট।পরদিন তার জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টের জন্য বাড়িতে চিকিৎসা করা হলেও অবস্থার অবনতি ঘটে ৬ আগস্ট স্পেশালিটি তে ভর্তি হয়। বিকেলে পরিবারকে হাসপাতালে রোগীর মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়। হাসপাতাল থেকে জানান হয় রোগীর মৃত্যু হয়েছে করোনায়। হাসপাতাল পরিবারকে মৃতদেহ নিয়ে যেতে বলে, করোনায় মৃত্যু বলে গ্রামে সৎকার বাধা আসবে তাই প্রশাসনকে মৃতদেহ সৎকারের অনুরোধ জানায় পরিবার। পাশাপাশি তারা ডেথ সার্টিফিকেট দেওয়ার দাবি জানায়। মৃতদেহ না নিলে ডেথ সার্টিফিকেট দেওয়া যাবেনা জানায় হাসপাতাল। এই পরিস্থিতিতে মৃতদেহ সৎকার বন্ধ রয়েছে। এ ব্যপারে এগরা মহকুমা প্রশাসন থেকে জানা যায় প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে, এগরা পৌর প্রশাসক ও চেষ্টা করছেন কিন্তু সর্বত্র বাধা আসছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। এদিকে ৮ আগস্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরে বুলেটিনে এক ঝলক দেখে নেওয়া যাক করোনার আপডেট। এদিন সর্বমোট স্যাম্পল পরীক্ষা -২৫,১৪৮, নতুন সংক্রমণ-২৯৪৯,কোভিড মুক্ত-২০৬৪, রাজ্যে মৃত্যুর হার-২.১৬%, সর্বমোট কোভিড মুক্ত-৬৫,১২৪, আজকের দিনে রাজ্যে মোট কোভিড-১৯ পজিটিভ আপডেট জানান:-হোম আইসোলেশানে- ১৭,৭৩৯,সেফ হোমে- ১৭০০ হাসপাতালে চিকিৎসাধীন- ৬০৪৭জন।
