
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। আজ ৯ই আগষ্ট রবিবার সকাল ৮.৩০মি:এ এগরা শহরের দীঘা মোড়ে “শহীদ স্মরণ কমিটি”র উদ্যোগে ৭৯ তম ভারত ছাড়ো আন্দোলন স্মৃতি চারণ অনুষ্ঠান হয়।সংস্থার বর্ষীয়ান সংগঠক কবি অমর কুমার মাইতির পৌরোহিত্যে সদস্যরা কোভিড-১৯এ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে শহীদ বেদীতে মাল্যদান করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনায় অংশনেন সংস্থার সম্পাদক তথা দাউদপুর নটোবর সবুজের অভিযান আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর বসু, সহ-সভাপতি সমবায়ী প্রাক্তন ব্যঙ্ককর্মী সুকুমার রায়, সদস্য হরেন্দ্র নাথ মাইতি প্রমুখ।স্মৃতি চারনায় উঠে আসে ১৯৪২ সালের ৯ই আগস্টে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের ঘটনা, এবং ভারতীয় দের উপর ব্রিটিশ সরকারের শিউরে ওঠা নির্মম ঘটনার টুকি টাকি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সংস্থার কোষাধ্যক্ষ অজয় ত্রিপাঠী প্রমুখ। সংস্থার সভাপতি প্রাক্তন মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা চলমান দূরাভাষে অনুষ্ঠানের সফলতা কামনা করেন এবং উপস্থিত সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রখ্যাত শিশু চিকিৎসক ডা: নির্মল কুমার প্রধান।
