
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। আজ ৯ই আগস্ট রবিবার সকাল ৭.৩০এ কাঁথির চৌরঙ্গীতে জাতির জনক মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে আগস্ট বিপ্লবের ৭৯ তম দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। কাঁথি মহকুমা আগস্ট বিপ্লব উদযাপন কমিটির পক্ষ থেকে সভার সভাপতি প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস গান্ধী মূর্তিতে এবং শহীদ বেদীতে মাল্যদান করেন সমিতির সহ-সভাপতি প্রাবন্ধিক প্রশান্ত প্রামাণিক। উপস্থিত ছিলেন অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, কৌস্তব কান্তি মাইতি ,শৈবাল কান্তি মাইতি, অলকা জানা, বাচিক শিল্পী তরুণ কুমার মহাপাত্র প্রমূখ। সংক্ষিপ্ত আলোচনায় ১৯৪২এর ৯ই আগষ্ট বৃটিশ বিরোধী এই জাতীয়তাবাদী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট উঠে আসে। নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সমিতির সম্পাদক অধ্যাপক ঋষিকেশ পয়ড়্যা, তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
