গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                                 আজ ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ৭৯ তম পূর্তি দিবসে এন সি পির পক্ষে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হয়। শহরে সকাল ১০ টায়এন সি পি অফিস সংলগ্ন মাঠে এস সি, এস টি, ওবিসি, উপ সমিতি কর্তৃক বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হয়। সভায় সভাপতিত্ব করেন তফসিলি নেতা তপন কুমার শ্যামল, বক্তব্য রাখেন জেলা সম্পাদক বরুণ গিরি,ন্যাশনালিষ্ট কৃষাণ সভার রাজ্য সভাপতি সুকুমার রায়, যুবনেতা সুশান্ত দাস, নন্দন রায় প্রমুখ। বক্তাগণ বলেন সারা বিশ্বে ৫০০০ আদিবাসী গোষ্ঠীর বাস। এরা দৈহিক পরিশ্রম করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছে ‌।এদের আলাদা সম্পত্তি রীতিনীতি ও মূল্যবোধ রয়েছে। অথচ এরা চাকুরী ও অন্যান্য ক্ষেত্রে বঞ্চিত। বক্তব্যে নিম্নোক্ত দাবিগুলি আলোচনা উঠে আসে। বনভূমি অধিকার রক্ষা আইন ২০০৬ কার্যকরী করা, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে এস সি,এস টি, ওবিসি কে অবিলম্বে নিয়োগ, শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ অধিকার কাড়া বন্ধ করা।, ভাতা নয় সকলের জন্য কাজের ব্যবস্থা, তফসিলি ও দলিতদের উপর নিগ্রহ বন্ধ করা প্রভৃতি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *