
প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম।। অাজ ৯ ই অাগষ্ট ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী ইংরেজ ভারত ছাড়ো অান্দোলনের ঐতিহাসিক দিনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ১২ ই জুলাই কমিটি, কর্মচারী ফেডারেশন, কৃষক ও ক্ষেতমজুর ইউনিয়ন সহ বিভিন্ন গণসংগঠন সমূহের সম্মিলিত অাহ্বানে মহামারী -লকডাউনে গভীর সঙ্কট,জনগণের জরুরী দাবীদাওয়া র ভিত্তি তে দেশজুড়ে প্রতিবাদের অংশ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভারত বাঁচাও দিবস পালিত হয়। কাঁথি-৩ ব্লকের লাউদা ও নাচিন্দায় ভারত বাঁচাও দিবস কর্মসূচী তে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, পিনাকী দাস,প্রতাপ দাস,খাজা অাবুল অালি,অনন্ত পণ্ডা,স্বপন খাঁড়া,অাশীষ পণ্ডা, সুনীল সর্দার,কৌশিক বারিক,কানাই ওঝা,অনুপ পাত্র,সুকুমার পাত্র প্রমুখ। দেশপ্রাণে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, সলিল বরণ মান্না, তরুণ মাইতি, অাশীষ গিরি, মানিক গারু, পৃথ্বীরাজ শীট, অাশীষ গিরি, সেক নুরুল অালি, অাশীষ পাল, চন্দন দাস, ইউনুস উদ্দিন, অতশী দিন্ডা প্রমুখ। কাঁথি শহরে কর্মসূচী’তে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি ভবানী বেরা, প্রনব পণ্ডা , অতুল্য সুন্দর উকিল, এঅাইটিইউসি নেতা উত্তম প্রধান, স্বপন পণ্ডা, ১২ ই জুলাই কমিটির যুগ্ম অাহ্বায়ক দীপক প্রধান ও অনল দাস, পেনসনার্স সমিতির সুখেন্দু বিকাশ রায়, ব্যাঙ্ক কর্মচারী ফেডারেশনের কমল তোলা, কৃষক নেতা নন্দন রাউত, প্রনব করন, হিমাদ্রি মাইতি, তাপস অধিকারী,মানিক জানা,কৃষ্ণেন্দু বারিক,জয়দেব পণ্ডা প্রমুখ।


