
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। ১৩ই আগস্ট বৃহস্পতিবার রামনগর-১পঞ্চায়েত সমিতিতে ব্লকের সহমত অধিকর্তার ব্যবস্থাপনায় এবং রামনগর-১পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সহযোগিতায় “ডেঙ্গু”রোগ প্রতিরোধে গাপ্পী মাছের চারা বিতরণ হয়। ব্লকের ৯ টি পঞ্চায়েতে বেনিফিসারীদের ১১,৫০০গাপ্পী মাছের চারা তুলে দেওয়া হয়। উপভোক্তাদের হাতে মাছের চারা তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র,সঙ্গে বিডিও বিষ্ণুপদ রায়, ব্লকের সহ মৎস্য অধিকর্তা মধুরিমা সরকার, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ জুলফিকার খান প্রমুখ। উপস্থিত ছিলেন ব্লকের ৯টি পঞ্চায়েতের ৯জন


