গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।। সোমবার প্রয়াত এগরার বিধায়ক সমরেশ দাসের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়। বিকেলে বালিঘাই ব্লক তৃণমূ কার্যালয়ে এক শোকসভার আয়োজ হয়। এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া বলেন- “বিধায়ক সমরেশ দাসের প্রয়াণে আমরা গভীর শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।” ছিলেন দলের ব্লক যুব তৃণমূল নেতৃত্ব
রাজকুমার দুয়ারী, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, সহ- সভাপতি শ্রীপতি প্রধান, দলের মহিলা তৃণমূল সভানেত্রী আরতি মুন্ডা, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায়চৌধুরী, শ্রীমন্ত মান্না, মৃগাঙ্ক শেখর গিরি,সমবায়ী নির্মল পাত্র, প্রাক্তণ কর্মাধ্যক্ষ আইজাদ হোসেন, মির্জা আজিজুর বেগ, স্বপ্না দাস ও জেলা পরিষদের সদস্যা গায়ত্রী পাত্র প্রমুখ। প্রসঙ্গত, সমরেশ দাস কলকাতায় শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন আজ ভোর ৪.১৫তে। বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি পূর্ব মেদিনীপুরের এগরা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির উদ্যোগে শহরে শোকসভার আয়োজন করা হয়। ছিলেন এগরা পৌরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান বীরেন নায়ক, শিক্ষক সংগঠনের নেতৃত্ব দেবাশীষ জানা , প্রাক্তন কাউন্সিলর হরিপদ বেরা, আশীষ চক্রবর্ত্তী, এগরা জে এল এর ভারপ্রাপ্ত শিক্ষক প্রমুখ। পাশাপাশি এগরা-১ ব্লকের বিভিন্ন এলাকায় স্মরণ সভার আয়োজনও করা হয়। এ দিন এগরা-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারি সাউ ও পঞ্চায়েত সমিতির

সভাপতি অমিয় রাজ জানান-“সমরেশ বাবুর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হল তা পূরণ হবার নয়।আমরা সমরেশ দাসের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”এগরা-২ ব্লক কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিধায়কের প্রতিকৃতি মাল্যদান করে শ্রদ্ধা জানান পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, বিডিও রানী ভট্টাচার্য মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী, ব্লকের আধিকারিকগন। মঞ্জুশ্রী পঞ্চায়েতে সমস্ত সদস্য সদস্যার উপস্থিতিতে প্রয়াত বিধায়কের প্রকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধান পূর্ণিমা মাইতি ও উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী ।এর পর পঞ্চায়েতে ছুটি ঘোষণা করা হয়।