গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                             পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কাঁথি পৌরসভার উদ্যোগে পৌরসভার অন্তর্গত সেফ হোম আয়ুর্বেদ মহাবিদ্যালকে করোনায় আক্রান্ত রোগীদের সুস্থ স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয় মঙ্গলবার। নতুন এই করোনা করুণা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০০টি পি পি ই কিট ,২০০টি.N-95 মাস্ক, ১০টি পালস অক্সিমিটার, ৫টি থার্মাল গান এবং ১০টি নেবুলাইজার মেশিন প্রদান করা হয়। রোগীদের কোনরকম পরিষেবা পেতে যাতে অসুবিধা না হয় সেই লক্ষ্যে এমন উদ্যোগ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *