দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।।                                           অামফান দুর্যোগে ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট অনেকক্ষেত্রে বর্ষাকালে কাদামাটি মাখামাখি হয়ে জলাশয় না হয় ধান রোপনের জলাজমি তে পরিণত হয়েছে। কাঁথি -৩ ব্লকের নীলপুর বাজার থেকে মশাগাঁ বরাবর ওসিসি র পাড় ঘেঁষে একটি রাস্তা রয়েছে। মোরাম বিছানো রাস্তার অনেকটাই মোরাম উঠে গিয়ে মেঠোপথের রূপ পেয়েছে। কাঁথি-৩ ব্লকের লাউদা অঞ্চলের পানভূঁই, কুসুমপুর অঞ্চলের রামপুর,কলাপুঞ্জা, নহরিয়া প্রভৃতি গ্রামের হাজার হাজার গ্রামবাসী নীলুপুরে অাসে এই কর্দমাক্ত মেঠো পথে। স্কুল কলেজ, বাজার হাট সব জায়গায় যেতে হয় এই নরক যন্ত্রণা পেরিয়ে। ত্রিস্তর পঞ্চায়েত কে বলে বলেও ভুক্তভোগী গ্রামবাসীরা।বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা সিপিঅাইএম নেতা মামুদ হোসেন জেলাশাসক’কে ই-মেইল বার্তা পাঠিয়ে অামফান দুর্যোগ ও বর্ষায় ক্ষতিগ্রস্থ নীলপুর বাজারের লাগোয়াঐ মেঠো পথের অবিলম্বে মেরামতি ও ঢালাইকরন বা পীচ করনের দাবী জানিয়েছেন। তিনি আরও বলেন

    গ্রামের এই রকম অনেক রাস্তাই অামফান দুর্যোগে চরম ক্ষতিগ্রস্ত। বর্ষাকালে রাস্তা খানাখন্দের রূপ পেয়েছে। সরকার ত্রিস্তর পঞ্চায়েত কে অর্থ বরাদ্দ করে বেহাল রাস্তা সারানোর কথা বেমালুম ভুলে গেছে। তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষদের মেলা-খেলা, ক্লাব- মোচ্ছব, অপ্রয়োজনীয় খাতে জনগণের টাকা বরবাদ না করে গ্রামীণ যোগাযোগ ও চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে সরকারের অাশু উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *