
দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। ব্যক্তি নয়, দলই বড়ো, দলের নীতিও শৃঙ্খলা মেনে চলুন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ মেনে কর্মীদের চলতে হবে। দূর্নীতিবাজ লোকেদের স্থান তৃণমূলে নয়। বুধবার এগরা শহর যুব তৃণমূলের সভাপতি কৌস্তুভ দাস এক সাংগঠনিক সভায় এমন ইঙ্গিত দিয়ে বলেন, ” ২১ শের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে হবে। যাঁরা দলের পুরানো দিনের কর্মী তাঁদেরকে উপযুক্ত সম্মান আমাদের দিতে হবে।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা


