দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণ ব্লকের দুরমুঠ তেলিপোতা মোড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে উন্নয়নেরএক গুরুত্বপূর্ণ অালোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বেনজির খাতুন। বক্তব্য রাখেন প্রবীর বেরা, সেক জব্বার উদ্দিন, ফরিদা বেগম প্রমুখ। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন সমাজের চালিকাশক্তি হলেন মহিলারা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা সশক্তিকরনের কর্মসূচীর সফল রূপায়ণের মাধ্যমে মহিলারা স্বনির্ভরতার পথে অনেক দূর এগিয়েছেন।অারো সাফল্য সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অাকাশছোঁয়া, গৃহবধূর হেঁসেলে অাগুন লেগেছে। লিটার পিছু পেট্রোলের দাম ৯০ টাকা ছাড়িয়েছে। ডিজেলের দামও সেঞ্চুরি হওয়ার পথে।সিলিন্ডার পিছু গ্যাসের দাম ৮০০ টাকা। রান্নার তেলের লিটার প্রতি দাম ১৫০/১৬০ টাকা, ডাল ১২০ টাকা কেজি।অানাজপত্র ও শাকসবজী র দাম নাগালের বাইরে। অত্যাবশকীয় পণ্য অাইন কেন্দ্রীয় সরকার তুলে দেওয়ার পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি লাগামছাড়া। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলশ্রুতিতে জনজীবনে বিশেষ করে মহিলাদের সংসারে বিপর্যয় নেমে এসেছে। সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার অাহ্বান জানান। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী পদে অাসীন করার অাবেদন জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *