গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা পৌরশহরের ৪ নং ওয়ার্ডের অলুয়াঁ বিদ্যাসাগর শিক্ষা নিকেতনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল রবিবার। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘ এগরা শাখা আয়োজিত অনুষ্ঠানে ভাষা শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বালন করে অনুষ্ঠানের শুভসূচনা হয়। সভাপতিত্ব করেন
সমাজকর্মী তপনকুমার মহাপাত্র। ভাষাদিবসের থিম সং পরিবেশন করেন কবি গীতিকার হেমন্ত মাইতি। উপস্থিত ছিলেন অধ্যাপক স্বপনকুমার মিশ্র, শিক্ষক কালাচাঁদ গিরি প্রমুখ। স্বাগত বক্তব্যে শাখা সম্পাদক মনোতোষ আচার্য বলেন –” একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার শপথ গ্রহনের দিন। পৃথিবীর মধুরতম ভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি পেলেও সে বহুমুখী চক্রান্তের শিকার। আমাদের শুদ্ধভাবে মাতৃভাষা চর্চায় গুরুত্ব দিতে হবে।” ছাত্র-ছাত্রীরা সংগীতও আবৃত্তি পরিবেশন করে। ৯০ জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখা-সভাপতি হরিপদ পণ্ডা। ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষিকা নীলিমা দাশ পণ্ডা।