
প্রকাশ কর:দৈনিক আবেশ ভূমি ডেস্ক :পূর্ব মেদিনীপুর।গ্রীণসিটি,নির্মল বাংলা ও স্বচ্ছ ভারত মিশনের অাওতায় কঠিন ও তরল বর্জ্য পদার্থ ম্যানেজমেন্টের লক্ষে কোটি কোটি টাকার গাড়ী, অটোরিকশা, যন্ত্রপাতি ও বাড়ীতে বর্জ্য সংগ্রহের হাজার হাজার বালতি কাঁথি পৌরসভার মজুতঘরে নষ্ট হওয়ার প্রহর গুনছে। গত কয়েকমাস অাগে কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর এক সভায় এই প্রকল্পের সার্থক রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হলেও আজও কার্যকরী করা হয়নি। প্রতিটি বাড়ীতে অাবর্জনা সংগ্রহের জন্য দুটি করে বালতি সরবরাহ করার জন্য সুডা থেকে ১৬ হাজার বালতি কয়েকমাস ধরে গোডাউনে পড়ে রয়েছে র্ত। একটি বালতিতে কঠিন বর্জ্য ও অারেকটি বালতিতে তরল বর্জ্য জমা করার কথা প্রতিটি পরিবারের।উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি, গাড়ী,অটোরিকশা মারফত সে গুলি সংগ্রহ করার দায়িত্ব পৌরসভার। এই বর্জ্য পদার্থ সমূহ নিষ্কাশনের মাধ্যমে শক্তির পুনঃ নবীকরণ ও পরিবেশ দূষণ রোধ করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কিন্তু পৌরপ্রশাসনের কোন হেলদোল নেই। একমাস ধরে পৌরসভার সার্ভেয়ার অচল হয়ে পড়েছিল। জন্মমৃত্যু সার্টিফিকেট, মিউটেশন, কনভারসন সহ জরুরী পরিষেবা এক মাস ধরে বন্ধ ছিল। রাজশ্ব অাদায়েও অচলাবস্থা বিরাজ করছে।অাজকে অবশ্য সারভেয়ার মেরামতী হওয়ায় পরিষেবা চালু হয়েছে।পৌরসভার প্রশাসকমন্ডলী র কোন সভা না হওয়ায় বাড়ী নির্মাণের প্ল্যান অনুমোদনে রয়েছে অচলাবস্হা।সাধারণ মানুষের হয়রানির শেষ নেই। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন জেলাশাসক ও মহকুমাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে কাঁথি পৌরসভার পরিষেবা স্বাভাবিক করার লক্ষে হস্তক্ষেপের দাবী জানিয়েছেন।
