
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর- ১এর অমর্ষি-১ পঞ্চায়েতের অমর্ষীতে করোনায় আক্রান্ত পরিবারে ত্রাণ নিয়ে যায় বিধায়ক। রবিবার সুস্থ্য হয়ে বাড়ি ফেরা ব্যাক্তিদের সুষম খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন নব নির্বাচিত বিধায়ক উত্তম বারিক। সঙ্গে সহযোগী স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বরূপ আদক,দলের ব্লক সভাপতি পীযুষ পন্ডা, সহ সভাপতি বিনয় পট্টনায়ক,প্রাক্তন কর্মাধ্যক্ষ হরিপদ দাস মহাপাত্র,টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের মহকুমা নেতৃত্ব সেখ সুরজ আলি, মহকুমা পরিবহন নেতা চন্দ্রশেখর রায়সহ স্থানীয় নেতৃত্বগণ। বিধায়ক শ্রী বারিক সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে জানান বিধান সভা এলাকার প্রতিটি আক্রান্ত পরিবারে স্বাস্থ্যবিধি মেনে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন।
