গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।রাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমার পরও আংশিক লকডাউনকে অমান্য করে পটাশপুর -২এর আড়গোয়াল বাজারে খোলা রাখে কয়েকটি দোকান। খবর পেয়ে পুলিশ নিয়ে দোকান বন্ধে অভিযান চালান পটাশপুর-২এর বিডিও শঙ্কু বিশ্বাস। বাজার ঘুরে দেখে খোলা দোকান গুলিকে শতর্ক করেন।মানুষকে সচেতন করার পরেও অসচেতন কিছু মানুষ সরকারি নির্দেশিকা তোয়াক্কা না করে দেদার ঘুরে বেড়াচ্ছেন। লকডাউন নির্দেশিকা অমান্য করায় জগতি থেকে এক জনকে মহমারী

    প্রতিরোধ আইনে আটক করে পুলিশ। এই বিষয়ে বিডিও শঙ্কু বিশ্বাস জানান- করোনা সংক্রমণ রুখতে আংশিক লকডাউন ঘোষণা রাজ্য সরকারের। আজ তা কতটা কার্যকরী তা পরিদর্শনে পথে নামতে হয় পুলিশকে নিয়ে। সকালে প্রতাপদিঘি বাজারে ঘুরে দেখা গেছে যারা দোকান খোলা রেখে ছিলেন তারা প্রশাসনিক তৎপরতা দেখে দোকান বন্ধ করেদেন। করোনা স্বাস্থ্য বিধি না মেনে যাঁরা মুখে মাক্স না পরে এবং বিনা কারণে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে সতর্ক করার পাশাপাশি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে প্রথম দিনে সিংহভাগ মানুষ আংশিক লকডাউন কে মান‍্যতা দিয়ে কার্যত রাস্তায় বেরায় নি। তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *