গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কোভিডের দ্বিতীয় তরঙ্গে বিপর্যস্ত পরিস্থিতিতে সকলে যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য মেছাদয় “সৃজন”এর উদ্যোগে প্রচার অভিযান চালান হয় রবিবার। প্রতীকী করোনা মডেল নিয়ে সচেতনতার বার্তা হোর্ডিং নিয়ে মাইক প্রচার করে মেচেদা বাজার, বিভিন্ন পাড়া ও বাসস্ট্যান্ডে। সেইসাথে পশ্চিমবঙ্গ সরকারের নয়া নির্দেশিকা ক্রেতা, বিক্রেতা ও বাজারে পথ চলতি মানুষের জন্য সচেতনতা বার্তা দেওয়া হয়।

    হেল্পলাইনে ফোন করে মানুষ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও কন্সেন্ট্রেটর পেতে পারেন, বাড়িতে বসে স্বাস্থ্যবিধি মেনে ঔষধ ও খাওয়ার পেতে পারেন। পেতে পারেন স্বল্প খরচে এম্বুলেন্সও, টেলি মেডিসিন এর জন্য চিকিৎসার পরামর্শ পেতে পারেন কিংবা থ্যালাসেমিয়া শিশুদের জন্য রক্তের ডোনার পেতে পারেন এমন ঘোষণা করা হয়। সৃজনের পক্ষে ডাঃ শ্যামল আদক ও ঋত্বিক আদক বলেন যে- গত বছরের মতো এবারেও আমরা পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন কমিউনিটি কিচেন চালু করতে চলেছি সেই সাথে বরিষ্ঠ নাগরিকদের ইমিউনিটির কথা ভেবে পর্যায়ক্রমে হরলিক্স ও ফল এবং বাচ্চাদের বেবিফুড প্রদান করতে চলেছি, সাথে সাথে হকার পেশা’তে যুক্ত সহ কর্মহীন মানুষকে সহায়তা করার ইচ্ছে রয়েছে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *