প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম।” যশ” এর বিধ্বংশী ঝড়ে বিধ্বস্ত দীঘা উপকূলের বাকিপুট, হরিদেবপুর,শৌলা অঞ্চলে আজ বৃহস্পতিবার শুকনো খাবার নিয়ে পৌঁছোয় “এগরা উই কেয়ার” স্বেচ্ছা সেবী সংস্থা। পাউরুটি,মুড়ি, চানাচুর, বিস্কুট,ইলেকট্রল পাউডার,ডিম, কলা,চিড়ে,ছাতুও বাচ্চাদের জন্য দুধ ,ল্যাকটোজেন বন্টন করে সংস্থা।প্লাবিত এলাকার গৃহহীন প্রায় ৪০০ কে খাদ্য সামগ্ৰী তুলে দেওয়া হয়। সংস্থার সভাপতি সুভাষ নন্দ বলেন- গত বছর আমফানে ও আমরা মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম এবারে উপকূল অঞ্চলে “যশ” ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমাণ অনেক।আমরা সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সংস্থা সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জী সফল কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সকল সৈনিকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *