নিজস্ব সংবাদ দাতা : দৈনিক আবেশভূমি : কাঁথি এগরা :পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণ ব্লকের আমতলিয়া পঞ্চায়েতের দুর্গাপুর, কসাফলিয়া,ফুলবাড়ী,উত্তর আমতলিয়া, কালুয়া,পূর্ব আমতলী লিয়া,এলাকায় রসুলপুর নদীর নোনা জল গ্রামগুলিতে প্রবেশ করে ব্যাপক ক্ষতি করেছে।আজ বৃহস্পতিবার সি পি আই ( এম) দেশপ্রাণ এরিয়া কমিটির প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন এবংএলাকার মানুষের সঙ্গে কথা বলেন। মানুষের মুখে ক্ষয়ক্ষতি কথা শোনেন। আশু পানীয় জলের দাবি মানুষের কাছে প্রবল হয়ে ওঠে। বাগদা, ভেনামি ও মিষ্টি জলের মাছের ব্যাপক ক্ষয় ক্ষতি ,মাটির বাড়ি নদীর জলে ভেঙ্গে গেছে যাওয়ার সংখ্যা প্রচুর।প্রতিনিধি দলে ছিলেন সি পি আই ( এম) দেশপ্রাণ এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত রঞ্জন দাস,এরিয়া কমিটির সদস্য তাপস মিশ্র, সুতনু মাইতি, আশীষ গিরি,চন্দন দাস,যুব নেতা সীতারাম ভূইঞ‍্যা,স্নেহাশীষ পণ্ডা প্রমুখ। তারা এলাকার ক্ষয়ক্ষতি দ্রুত প্রশাসনের নজরে আনার আশ্বাস দেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *