নিজস্ব সংবাদ দাতা : দৈনিক আবেশভূমি : কাঁথি এগরা :পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণ ব্লকের আমতলিয়া পঞ্চায়েতের দুর্গাপুর, কসাফলিয়া,ফুলবাড়ী,উত্তর আমতলিয়া, কালুয়া,পূর্ব আমতলী লিয়া,এলাকায় রসুলপুর নদীর নোনা জল গ্রামগুলিতে প্রবেশ করে ব্যাপক ক্ষতি করেছে।আজ বৃহস্পতিবার সি পি আই ( এম) দেশপ্রাণ এরিয়া কমিটির প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন এবংএলাকার মানুষের সঙ্গে কথা বলেন। মানুষের মুখে ক্ষয়ক্ষতি কথা শোনেন। আশু পানীয় জলের দাবি মানুষের কাছে প্রবল হয়ে ওঠে। বাগদা, ভেনামি ও মিষ্টি জলের মাছের ব্যাপক ক্ষয় ক্ষতি ,মাটির বাড়ি নদীর জলে ভেঙ্গে গেছে যাওয়ার সংখ্যা প্রচুর।প্রতিনিধি দলে ছিলেন সি পি আই ( এম) দেশপ্রাণ এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত রঞ্জন দাস,এরিয়া কমিটির সদস্য তাপস মিশ্র, সুতনু মাইতি, আশীষ গিরি,চন্দন দাস,যুব নেতা সীতারাম ভূইঞ্যা,স্নেহাশীষ পণ্ডা প্রমুখ। তারা এলাকার ক্ষয়ক্ষতি দ্রুত প্রশাসনের নজরে আনার আশ্বাস দেন।