
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।কোভিড প্রোটোকল ও মিনিস্ট্রি অফ এম.এস.ডি.ই. এবং স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনে,কাঁথি PMKK তে,প্রধানমন্ত্রীর স্কীল ডেভলপমেন্টের নার্সিংকোর্স চালু হয় শুক্রবার।প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে ২০ ছাত্র ছাত্রী নিয়ে এই কর্মসূচির সূচনা।সারা ভারতবর্ষে সাথে একই সময়ে মঙ্গলদীপ জ্বেলে কাঁথিতে এর শুভ সূচনা হয়। এই কার্যক্রমে কাঁথি কেন্দ্রে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি স অনুপ চক্রবর্তী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্রের কর্ণধার কুমার জিৎ সিনহা প্রমুখ।আজ সারা দেশে ১১১ টি কেন্দ্রে, ১ লক্ষ ছাত্রছাত্রী নিয়ে এই কোর্সের উদ্বোধন করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
