দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি-১এর নয়াপুট পঞ্চায়েতের শৌলা এলাকায় ইয়াস দুর্যোগের ফলশ্রুতিতে জলোচ্ছ্বাস কবলিত বানভাসী ২ শতাধিক মানুষজন’কে বাটানগর – “ডানলপ অ্যাথে লেটিক ক্লাব”এর সৌজন্যে ত্রিপল,জলের বোতল,শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ হয় শনিবার। এই কর্মসূচীর শুভসূচনা করেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি। সঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের

                                    কো অর্ডিনেটর মামুদ হোসেন, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামগোবিন্দ দাস, সহঃ সভাপতি নন্দ মিশ্র, সৌমেন মাল,সন্তু দে,অনুরাধা জানা প্রমুখ। দেশপ্রাণ ব্লকের পূর্ব অামতলিয়ায় অনুরূপ শতাধিক বানভাসি মানুষজনকে ত্রাণ বিতরন হয়। এই পর্বে জেলা নেতৃত্বের সঙ্গে ছিলেন অসিত মন্ডল, সেক মোসারফ,অানসার দপ্তরী,দেবাশীষ ভূঞ্যা প্রমুখ। উপস্থিত সকলে কোলকাতার বাটানগর-ডানলপ অ্যাথেলেটিক ক্লাবের কর্মকর্তা দের এই উদ্যোগকে ধন্যবাদ জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *