গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।নন্দীগ্রামের কেন্দামারীতে ১২জুন ট্রলার ডুবিতে মৃত ৪ পরিবারের হাতে শনিবার দুপুরে আর্থিক সহায়তা তুলে দেন মৎস্য মন্ত্রী অখিল গিরি। এদিন কাঁথি -৩ ব্লকের কুসুমপুর পঞ্চায়েতের ভাদুয়া গ্রামে প্রদীপ মান্নার বাড়িতে উপস্থিত হন রাজ‍্যের মৎস্য মন্ত্রী। এখানেই প্রদীপ মান্নার স্ত্রীঐ অঞ্চলের রক্তিয়া গ্রামের মৃত রুপেশ খাঁড়াএবং কাঁথি-১এর হরিপুর পঞ্চায়েতের উলুবেড়িয়া গ্রামের মৃত বিষ্ণুপদ মাইতির স্ত্রী র হাতে ২০হাজার টাকার দুটি করে চেকে ৪০হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এই দুই চেকের মধ্যে ট্রলার মালিক গৌরব মাঝি ২০ হাজার এবং মৎস্য মন্ত্রীর-২০ হাজার টাকা তুলে দেন।স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিপন্ন পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন এ ডি এম মেরিন সুরজিৎ বাগ,কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ, জেলা পরিষদ সদস্য নন্দদুলাল মাইতি, কুসুমপুর পঞ্চায়েত প্রধান অখিলেশ পন্ডা,লাউদা পঞ্চায়েত প্রধান বিকাশ জানা, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিমল শাসমল প্রমুখ।এদিন মৎস্য মন্ত্রী কাঁথি মীন ভবনে ঐ টলার ডুবিতে দেশপ্রাণ ব্লকের জগন্নাথচকের মৃত খোকন শীটের স্ত্রীর হাতে অনুরূপ ৪০ হাজার টাকার চেক তুলে দেন। চেক তুলে দিয়ে মন্ত্রী জানান বিপন্ন পরিবার গুলির পাশে তিনি ও তার দল ও সরকার রয়েছে। যে কোন সমস্যা যেন স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও তাঁর নজরে আনা হলে তারা দেখবেন এমন আশ্বাস দেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *