দৈনিক আবেশভূমি ডেস্ক :পূর্ব মেদিনীপুর।
দেশপ্রাণ ব্লকের কামারবেড়িয়া- দক্ষিণ কশাফলিয়া কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য গত দু’বছর ধরে মগরাখালের উপর ক্রশ বাঁধ থাকায় অতিবৃষ্টির জমা জলে মগরা বেসিন এলাকার সরদা অঞ্চলের দুরমুঠ,সরদা,কাজলা, গোটসাউড়ী, মহেশপুর, পাঁচগেছিয়া, কুঁকড়াঅাউল,কাঁথি-৩ ব্লকের বালিয়া প্রভৃতি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বীজ ধানের তলা,মাছের চাষ ইত্যাদি জলে ডুবে নষ্ট হয়।অনেক রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে যায়।গতকাল জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের কো অরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন,বিধায়ক উত্তম বারিক প্রমুখ জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। মৎস্য মন্ত্রী জেলা শাসক ও জেলা পরিষদের নির্বাহী বাস্তুকারকে ক্রশ বাঁধের অবরোধ তুলে মগরা বেসিন এলাকায় জমাজল নিষ্কাশনের জন্য অাশু ব্যবস্হা গ্রহণের কথা বলেন।অবশেষে মগরাখালের উপর অাজকেই ক্রশ বাঁধের অবরোধমুক্ত করে জলনিষ্কাশনের প্রশাসনিক উদ্যোগ ফলপ্রসূ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মামুদ হোসেন। তিনি মগরা বেসিনের জলমগ্ন এলাকায় দুর্গতদের ক্ষতিপূরণ প্রদান ও ত্রাণ বরাদ্দের জন্য জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *