গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার উদ‍্যোগে বৃহস্পতিবার রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাস ও অত‍্যাচার এবং ভারতীয় জনত পার্টির ঘরছাড়া দলীয় সমর্থকগনকে ঘরে ফেরানো সহ নানা দাবী নিয়ে,কোভিড প্রোটোকল মেনে,অ্যাডিশনাল এস.পি.(রুর‍্যাল) এর অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।ঐ কার্যক্রমে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস,জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র,তাপস দোলাই,জেলা সহ-সভাপতি রমাকান্ত প্রধান,জেলা সম্পাদক নবীন প্রধান প্রমুখ ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *