
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
ভারতীয় জনতাপার্টি কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে,কাঁথি রাখালচন্দ্র বিদ্যাপীঠের নিকট এবং কাঁথি পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন তাঁর ১২০ তম জন্মদিন উদযাপন হয় আজ মঙ্গলবার। প্রাসঙ্গিক স্মৃতিচারণায় ভারতকেশরী এই জননেতার বর্ণময় কর্মজীবনের নানা দিক আলোচনা করতে গিয়ে ১৯০১ সালের ৬ই জুলাইর পবিত্র দিনে তার আবির্ভাব, ভারতের স্বাধীনতা আন্দোলন ও ভারতছাড় আন্দোলনে তাঁর ভূমিকা,১৯৪১এর ১১ই নভেম্বর থেকে ১৯৪২এর ২০শে নভেম্বর পর্যন্ত ফজলুল হক মন্ত্রিসভায় অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী রূপে দায়িত্বভার গ্রহণ এবং এই সময় কালে আর্থিক অনটনে ভুক্তভোগী কবি কাজী নজরুল ইসলাম যখন ফজলুল হকের কাছ থেকে বিমুখ হয়ে ড:মুখার্জির শরণাপন্ন হয়ে আশ্বস্ত হওয়ার মত প্রসঙ্গ, এ সময়ে দেশের স্বাধীনতা প্রসঙ্গে শ্যামাপ্রসাদকে লেখা কাজী নজরুল ইসলামের চিঠির বিষয় উঠে আসে। হিন্দু জাতীয়তাবাদী 

