
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন পালপাড়া যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয় ও লোকভাষা প্রচার সমিতির যৌথ উদ্যোগে ৮ই জুলাই থেকে চলা ২০ দিনের সংস্কৃত ভাষা বিষয়ক জাতীয় স্তরের ভার্চুয়াল সেমিনারের সমাপ্তি হয় ২৭শে জুলাই।ঐতিহ্যবাহী সংস্কৃত ভাষাকে লোকভাষায় পরিণত করার উদ্দেশ্যে কুড়ি দিন ব্যাপী সংস্কৃত সম্ভাষণ বর্গের বিস্তৃত আলোচনা হয়। এ দিন সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন সভার সভাপতি পালপাড়া যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ প্রদীপ্ত কুমার মিশ্র।সভার প্রধান অতিথি তিরুপতি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা প্রফেসর ডঃ হরেকৃষ্ণ সতপথী, পরা ও অপরা বিদ্যার বৈভব-ই–সংস্কৃতের সংস্কৃতি তা আলোচনায় সুস্পষ্ট। ছিলেন সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পূর্বদর্শনসংকায়াধ্যক্ষ প্রফেসর ডঃ হরিপ্রসাদ অধিকারী, লোকভাষা প্রচার সমিতির রাজ্য সভাপতি সহ বিশিষ্ট অতিথিবর্গ। অধ্যাপক অধ্যাপিকা গণের আগমন ও পরিচালন সমিতির সম্পাদকের সান্নিধ্য উভয়ই ছিল পঞ্চাশোর্ধ প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের পরম প্রাপ্তি। বৈদিক মঙ্গলাচরণের মধ্যদিয়ে সভার সূচনা করেন সংস্কৃত বিভাগীয় অধ্যাপক সত্যেন্দ্রনাথ আদক। অতিথিদের পরিচয় করান বিভাগীয় প্রধান তথা উক্তানুষ্ঠানের মার্গদর্শক ডঃ লক্ষীকান্ত ষড়ঙ্গী । সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় বিভাগীয় অধ্যাপক মানস প্রসূন ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে ছিলেন দর্শন বিভাগের অধ্যক্ষ ডঃ মৃণাল কান্তি দে, বাংলা ভাষার অধ্যাপক ড:মৃনালকান্তি দাস, লোকভাষা প্রচার সমিতির সর্বভারতীয় অধ্যক্ষ ডঃ সদানন্দ দীক্ষিত এবং পশ্চিমবঙ্গ শাখা সচিব অধ্যাপক ডঃ জগমোহন আচার্য, সমগ্র ভারতের মহাসচিব অধ্যাপক ডঃ বিভূতি নারায়ণ কর। প্রযুক্তি সঞ্চালন ও কার্য সহযোগিতায় ছিলেন অধ্যাপক সুমন মন্ডল। লোকভাষা প্রচার সমিতির রাজস্থান শাখাধ্যক্ষ ডঃ নিরঞ্জন সাহু ছিলেন এই সম্ভাষণবর্গের মুখ্য প্রশিক্ষক। তিনি যে কথ্য সংস্কৃত ভাষার সুনিপুণ কৌশলী তা অনস্বীকার্য। সম্ভাষণ বর্গের অনবদ্য প্রয়াস ও ছাত্র উপযোগী কার্যক্রম দেখে সংস্কৃত বিভাগের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডঃ প্রদীপ্ত কুমার মিশ্র। মুখ্য সংযোজক অধ্যাপক ভূপেন মন্ডল বিভাগের পক্ষ থেকে সভাপতিসহ উপস্থিত বিশিষ্ট অতিথিদের যথাযোগ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।শেষে বিভাগীয় অধ্যাপিকা ডঃ মঞ্জু দত্ত প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীসহ উপস্থিত সকলকে ধন্যবাদ 
