
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।বৃহস্পতিবার খেজুরিতে বিরল প্রজাতির হলুদ এক কচ্ছপ ধরা পড়ে। তালপাটি ঘাট কোস্টাল থানার অধীন খেজুরি গ্রামে সুবিমল বেরার মাছ ধরার বাঁকিতে এটি আটকা পড়ে। স্থানীয় খেজুরী বিদ্যাভবনের শিক্ষক সমুদ্ভব দাশের যোগাযোগে খেজুরি বনবিভাগের আধিকারিক কে সংগ্ৰহের জন্য জানান হয়। বনকর্মী প্রফুল্ল কুমার বাগদি তাকে সুরক্ষিত রাখার জন্য সংগ্রহ করে নিয়ে যান। বন বিভাগের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়, এই বিরল প্রজাতির কচ্ছপটি আগামী দিনে উপযুক্ত রক্ষণাবেক্ষণের মাধ্যমে যাতে রক্ষা পায় সেই ব্যাপারে দায়িত্ব নেওয়ার জন্য। বাজকুল রঞ্জের অফিসার সমীক জানা জানান এ ধরনের কচ্ছপগুলিকে অ্যালবিনো বলা হয়। মূলত এগুলি জলা জায়গায় থাকে। সাধারণত কচ্ছপের রং ধূসর হলেও জিনগতভাবে এই কচ্ছপের রং হলুদ হয়। বিরল না হলেও এই ধরনের কচ্ছপগুলি বর্তমানে কম দেখা যায়।
