
দৈনিক আবেশভূমি ডেস্ক:নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।ইয়াসের জলোচ্ছ্বাসের ক্ষত এখনো নন্দীগ্রামের দুটি ব্লকের ৫ পঞ্চায়েতের মানুষ কাটিয়ে উঠতে পারেনি। যদিও সরকারি বেসরকারি তরফে সামান্য হলেও সহযোগিতা পেয়েছেন।আবার কোথাও কোথাও সরকারি সহযোগিতার বিস্তর অভিযোগ রয়েছে।যাইহোক সেই স্মৃতি ক্ষতিগ্রস্তদের চোখের সামনে ভেসে ওঠে।উত্তর বঙ্গপোসাগরে গভীর নিন্ম চাপে বুধবার থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। এর জেরে নন্দীগ্রামের দুটি ব্লকের ১৭টি পঞ্চায়েতের প্রায় সবকটি গ্রাম প্লাবিত। আবার নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অভিযোগ এলাকার মানুষের।নন্দীগ্রাম-১ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত বলেন ১০টি পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে 
নন্দীগ্রাম-২ব্লকের বিডিও অখিলেশ সাহা বলেন মোট৫টি গ্রাম পঞ্চায়েতের কৃষি জমি ,বীজ তলা জলের তলায় এমকি বেশ কিছু পুকুর ডুবে মাছের ও খুব ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন হিজলি টাইডল ক্যানেলের টেরপেখ্যা সংলগ্ন গেট খুলে দেওয়া হয়েছে যাতে দ্রুত জল নেমে যায়। নন্দীগ্রাম-২পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহাদেব বাগ বলেন- পঞ্চায়েত ও ব্লক প্রশাসন ৭টি গ্রাম পঞ্চায়েতের প্রধান কে নির্দেশ দিয়েছি পরিস্থিতির উপর নজর রাখতে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে।নিচু এলাকার লোক সরিয়ে স্কুল বা উঁচু স্থানে তাদের সরিয়ে নেওয়ার।খোদামবাড়ি -১অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সুমিত গিরি বলেন এই অঞ্চলের সব কটি গ্রামের বীজ তলা জলের তলায় কৃষক দিশেহারা।পুকুর ডুবে মাছেও ব্যাপক ক্ষতি 
