
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।বেহাল রাস্তার জমা জল নিয়ে প্রতিবাদে পথ অবোরোধের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সমাধানের লক্ষ্যে রাস্তায় প্রশাসন। পটাশপুর- ২ এর বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী ও পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ,স্থানীয় পঞ্চায়েত প্রধান অমর পাহাড়ীর তৎপরতায় শুরু হল রাস্তা মেরামতি ও জল নিকাশির কাজ। দীর্ঘ কয়েক বৎসরের সমস্যা, বেহাল রাস্তায় জমে থাকত জল,পথ দূর্ঘটনা ছিল নিত্য দিনের আকছার ঘটনা।গতকাল এক প্রসূতি নিয়ে এ্যাম্বুলেন্সের সমস্যায় পথ অবরোধ করে গ্রামবাসীরা। ২৪ ঘন্টা কাটাতে না কাটতেই তৎপর হল প্রসাসন। উল্লেখ্য এগরা বাজকুল রাজ্য সড়কের পটাশপুর থানার ঠিক পূর্বে এবং পটাশপুর পঞ্চায়েতের একেবারে নাকের ডোগায় পটাশপুর কসবাএলাকায় বেহাল রাস্তার ওপরে বছরের পর বছর জমে থাকত জল। প্রতিনিয়ত ঘটত দূর্ঘটনা আর এরই প্রতিবাদে গতকাল সকাল থেকেই এগরা বাজকূল রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসী। অবরোধ তুলতে এসে পটাশপুর ২ এর বিডিও, পটাশপুর থানার ওসি মানুষের সঙ্গে কথা বলে আশ্বাস দেন দ্রুত সমাধানের। আজকে সকাল থেকে প্রশাসনের তিন কর্তা ঘটনা স্থলে দাঁড়িয়ে, জেসিবি লাগিয়ে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতি ও জল নিকাশির কাজ শুরু করেন। বিডিও শঙ্কু বিশ্বাস জানান- এখানে বেহাল রাস্তার কারণে গ্রামের লোকজন কাল পথ অবরোধ করেছিলেন। আজ ব্লক প্রশাসন, পটাশপুর থানার ওসি ও পঞ্চায়েত সমিতির সভাপতির যৌথ নেতৃত্বে সবার সঙ্গে কথা বলে স্থানীয় স্তরে সমস্যা মিটিয়ে রাস্তার পাশে ড্রেন করে রাস্তার কাজ শুরু হয়েছে। উপস্থিত এক প্রবীনের বক্তব্য কেবল উদ্যোগের অভাবে এমনটি হয়েছে, কর্মযোগী বি ডি ওর তৎপরতা ও আন্তরিকতায় এ কাজ সম্ভব হচ্ছে। তাঁর বক্তব্য পটাশপুর থেকেই ব্লক -২ প্রশাসন পরিচালিত হয়, ঘটনা স্থল থেকে এক চেনের মধ্যে গ্ৰাম পঞ্চায়েত অফিস, তারই লাগোয়া পটাশপুর থানা, পঞ্চায়েত সমিতির তিন টার্মের সভাপতি চন্দন সাউ মহোদয়ের বাড়ি এই এলাকায় ,প্রবীণ রাজনীতিক ও দলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাসের বাড়ি থানার ঠিক পেছনে। তবুও ঐ কাজের জন্য মানুষ কেন এত ভুক্তভোগী হতে হল বছরের পর বছর? এই সমাধানের জন্য মানুষকে কেন রাস্তায় নামতে হল? এদের মধ্যে কি বড়োই সমন্বয়ের অভাব ? কারুর উপর কারুর কি নিয়ন্ত্রণ নেই? ছূড়ে দিলেন এক রাস প্রশ্ন। তাদের সান্ত্বনা দেরীতে হলেও এই কাজে আমরা খুশি সকলে।