
নিজস্ব সংবাদ দাতা:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।রাজ্যের মধ্যে কোভিড টীকাকরণকর্মসূচী রূপায়ণে কাঁথি পৌরসভা শীর্ষস্থান অধিকার করেছে। এই সাফল্যের কৃতিত্ব নিঃসন্দেহে কাঁথি পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর অনুমোদিত ৯ টি কোভিড ভ্যাক্সিনেশান কেন্দ্র সমূহের কর্মকর্তা, নার্স ও সেবাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।বিশেষ করে নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক,পৌরসভার স্বাস্থ্য দপ্তর,বিভিন্ন লায়ন্স ও রোটারি ক্লাবের নিরলস প্রয়াসের ফলশ্রুতি হল কাঁথি পৌরসভার এই শিরোপা। স্বাভাবিকভাবেই কাঁথি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরির উদ্যোগে এবং শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন ও নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক প্রমুখের সহায়তায় কাঁথি শহরের ৯ টি ভ্যাকসিনেশান কেন্দ্র সমূহের কর্মকর্তা, সেবিকা গণ ও সেবাকর্মীদের পুষ্পস্তবক প্রদান ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধিত করা হয়। লায়ন্স ক্লাব অফ কন্টাই, লায়ন্স ক্লাব অাগমনী,লায়ন্স ক্লাব বালুচরী,লায়ন্স ক্লাব দেশপ্রাণ, লায়ন্স ক্লাব সেন্টেনারী পরিচালিত ৬ টি কেন্দ্র, রোটারি ক্লাব অফ কন্টাই পরিচালিত ১ টি কেন্দ্র, পৌরসভা পরিচালিত ২ টি কেন্দ্র ও কাঁথি রঘুনাথ অায়ুর্বেদিক কলেজ পরিচালিত ১ টি কেন্দ্র – সবমিলিয়ে ৯ টি কেন্দ্রে উপস্থিত হয়ে কাঁথি শহরের ভ্যাকসিনেশান পরিবারের সকল সদস্যগণের নিরলস সেবার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কাঁথি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি, মামুূদ হোসেন, ডাঃ অনুতোষ পট্টনায়ক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুপ্রকাশ গিরি বলেন- অাগামী 

