গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-১এর বড়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের জনবিরোধী নীতি, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অবিলম্বে কৃষি আইন

    প্রত্যাহারের দাবিতে ও ফোনে আড়িপাতার প্রতিবাদে অঞ্চল মহিলা তৃণমূল, যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় শনিবার। এক বিশাল বর্ণাঢ্য মিছিল একতারপুর থেকে যমুনাময়ী ‌মোড়ে এসে পথসভায় অংশ নেয়। সভায় পৌরোহিত্য করেন দলের অঞ্চল সভাপতি
      ও ব্লক সহ সভাপতি বিনয় পট্টনায়ক। মুখ্য বক্তা বিধায়ক উত্তম বারিক।
      অন্যান্যদের মধ্যে ছিলেন দলের ব্লক সভাপতি পীযুষ পন্ডা, পঞ্চায়েত প্রধান দীপক মহাপাত্র কর্মাধ্যক্ষ লক্ষণ পাল বঙ্গ জননী সভানেত্রী শ্রীরাধা সাঁতরা, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী কর্মাধ্যক্ষ কাকলি মণ্ডল, অঞ্চল মহিলা তৃণমূল নেত্রী তনুশ্রী মাইতি, অঞ্চল যুব তৃণমূলের রঘুনাথ হুতাইত ও গৌতম মাল
        প্রমুখ।
        পথসভায় খোকন দাস, চন্দন প্রামানিক, তারাপদ প্রামানিক, বিষ্ণুপদ মহাপাত্র, গৌতম মাইতি সহ ৪০ পরিবারের ১২০জন অন‍্যদল থেকে তৃণমূলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলেদেন এলাকার বিধায়ক উত্তম বারিক।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অন‍্যতম আয়োজক তৃণমূল ছাত্র সংগঠনের সুমন দাস ও সৌরভ আচার্য।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *