গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর: রথের খরচ থেকে কোভিডের তৃতীয় ঢেউ প্রতিরোধে ১২হাজার পরিবারের দুয়ারে জগন্নাথ জীউ সেবা সমিতি প্রাথমিক ভাবে যাওয়ার কর্মসূচি নিয়েছে। উল্টো রথে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা মত আজ শনিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সেবা সমিতি প্রাঙ্গণে। কার্যকরী কমিটি ও সহযোগী ৫৯টি ক্লাব কর্তৃপক্ষে সঙ্গে বসে পরিকল্পনায় স্থির হয় এগরা-২এর দেশবন্ধু, মঞ্জুশ্রী, বাথুয়াড়ী, বিবেকানন্দ ও দুবদা পঞ্চায়েতের গ্রাম গুলির সঙ্গে সহযোগী ৫৯ টি ক্লাব পার্শ্ববর্তী ৪টি গ্রাম গুলিতে যাওয়ার পরিকল্পনা হয়। প্রতি গ্রামে ১০০ পরিবারে যাওয়া, প্রতি পরিবারের ৫ জনের জন্য স্বাস্থ্য কিট হিসেবে মাক্স, স্যানিটাইজার, সাবান, ব্লীচিং, চুন ও সচেতনতার জন্য হ‍্যান্ডবিল দেওয়া হবে। আগামী বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে জগন্নাথ কলা কেন্দ্রের কবি প্রনাম শেষে ক্লাবগুলির হাতে স্বাস্থ্য কিট তুলে দেওয়ার ঘোষণা করেন ক্লাব সম্পাদক আশীষ ধাওয়া। প্রাথমিক পর্যায়ের এই কর্মসূচি ২০শে আগষ্টের মধ্যে শেষ করার কথা বলেন। সভায় পৌরোহিত্য করেন সভাপতি অম্বিকেশ মহাপাত্র, ছিলেন সহ-সভাপতি জাতীয় শিক্ষক অমিয় বরণ ভৌমিক ও অহীন্দ্র নারায়ন রায়, সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, বিরোজা প্রধান, ধনঞ্জয় সিংহ প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *